Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

উখিয়ায় এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

admin • 11 Apr 2023, 05:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উখিয়ায় এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএনের দাবি, নিহত রোহিঙ্গা আরসার কমান্ডার। এ সময় তিনজকে আটক করা হয়েছে।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ   দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে    বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ক্যাম্প-১৯ এর ৮ নম্বর ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়েছে। 

 

ফারুক আহমেদ জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত চাটি হত্যা মামলার আসামি। গোলাগুলির ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।