Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জেলার খবর

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শিল্পী খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের ঈশ্বরদীর মুলাডুলি এলাকায় শিল্পী খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

 

শিল্পী খাতুন পাবনা সদর উপজেলার বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের মেয়ে।

 

ফরিদপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ঈশ্বরদী-ঢাকা রেললাইনের মুলাডুলি এলাকায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

 

নিহত শিল্পী খাতুনের চাচাতো ভাই টিটু দেওয়ান বলেন, শনিবার রাতে শিল্পী খাতুনের স্বামী জনি প্রামাণিক মোবাইল ফোনে আমাদের বাড়িতে জানান শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল ৭টার দিকে শুনতে পাই তার মরদেহ রেল লাইনের পাশে পড়ে আছে।

 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (উপ-পরিদর্শক) এস আই আব্দুল মতিন জানান, শিল্পী খাতুন রাতের যে কোনো সময় ঢাকা-ঈশ্বরদী ট্রেনে চলাচলকারী ট্রেনে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় সে লাইনের পাশে পড়ে যায়। শিল্পীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।