পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড় ২আসনের সাংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এম,পি। এক বাণীতে এ শুভেচ্ছা জানান রেলমন্ত্রী।
বাণীতে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এম,পি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক, এই কামনা করছি। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।





