Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ঈদের ছুটি একদিন বাড়ল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঈদের ছুটি একদিন বাড়ল

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি এক দিন বাড়ানো হচ্ছে। মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপণ এখনো জারি করা হয়নি।

 

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাড়তি এক দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

 

তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ (মসৃণ) হয়। এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

 

২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

 

সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল অর্থাৎ শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। তার আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি আছে। মাঝে ২০ তারিখ কর্মদিবস। এদিন ছুটি ঘোষণা করায় এখন ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

 

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও এক দিন বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।