Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি। দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক।

 

আগামী নির্বাচন নিয়ে আলোচনায় বসতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

তবে বিকেলে পাঠানো চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি।

 

নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেছেন, বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না।

 

ফখরুল বলেন, আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। এদিকে নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে আলোচনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

 

ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।