Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

ইসিতে নিবন্ধন পেল মান্নার 'নাগরিক ঐক্য'

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ইসিতে নিবন্ধন পেল মান্নার 'নাগরিক ঐক্য'

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নাগরিক ঐক্যের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। তাদের নিবন্ধন নং- ৫২।

 

২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।

এর আগে সকালে গণঅধিকার পরিষদকেও নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। প্রতীক হিসেবে দলটি বরাদ্দ পায় ট্রাক। গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।