Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-৯ শহরের সরকার পাড়ায় নতুন ক্যাম্পে এক লিখিত প্রেস বিফ্রিংয়ে মাধ্যমে বিষয়টি জানান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জাকির হোসেন জাক্কু (৪৮), মাহবুবুল আলম শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো. আমিরুল ইসলাম রিমন (২০)।

 

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমনিুল হক বলেন, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিজয়নগর উপজেলায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার রামধননগর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে তার জিহ্বা কেটে দেয়।

 

তিনি আরও জানান, গায়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইসলামী বক্তাকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

   

পরে মামলার এজাহারনামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তারা জানান, মাহফিলে বক্তার বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণে অতর্কিত হামলা চালিয়ে বক্তার জিহ্বা কেটে নেয় তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।