Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ করলো এয়ার ইন্ডিয়া

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ করলো এয়ার ইন্ডিয়া

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে নিজেদের পরিষেবা সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। রোববার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

শনিবার স্থানীয় সময় গভীর রাতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালায় ইরান। দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয় বলে স্বীকারোক্তি দেয় ইসরায়েল।

 

গোলার ধ্বংসাবশেষ পড়ে আহত হয় এক কিশোরী। দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশসীমায় শনাক্ত হয়েছে অসংখ্য ড্রোন। গোলান মালভূমি, নেভাতিম, দিমোনা ও এলিয়াতসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম্ব শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

 

হামলার পর জর্ডান, ইরাক ও লেবানন তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করে। যদিও ইরাক ও জর্ডান খুলে দেয় পরবর্তী্তে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।