Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

ইসরায়েলের পক্ষে ভোট দিলেন শেখ মুজিব নাতনী!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরায়েলের পক্ষে ভোট দিলেন শেখ মুজিব নাতনী!

ইতিহাসের শুরু থেকেই ইসলামবিদ্বেষী রাজনীতির জন্য পরিচিত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে দলটির ক্ষমতার যাত্রা হয়।

 

সেই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনপন্থী অধিকার সংগঠনের বিরুদ্ধে ভোট দিলেন শেখ মুজিবরের নাতনী টিউলিপ সিদ্দীক। গত বুধবার ব্রিটিশ সংসদে ভোটের মাধ্যমে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারী গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

 

এই সিদ্ধান্তের ফলে সংগঠনটি এখন আইনি দৃষ্টিতে আল-কায়েদা ও আইএসআইএল (আইসিস) এর মতো একই শ্রেণিতে পড়ে। ফলে এ সংগঠনের পক্ষে অবস্থান নেওয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। গত মাসে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুইটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ জানান। তারা ইসরায়েলের গাজা যুদ্ধকে সমর্থনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানের প্রতিবাদ করছিলেন। তারপরই মূলত তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়। 

 

সংসদে এই নিষেধাজ্ঞার পক্ষে ৩৮৫টি এবং বিপক্ষে মাত্র ২৬টি ভোট পড়ে। ভোটদানে অংশ নেওয়া এমপিদের মধ্যে ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম এমপি টিউলিপ সিদ্দিকও নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।