Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার নিহত

সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হিজবুল্লাহ কমান্ডার ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সে সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করে। সাম্প্রতিক বিমান হামলায় আলী মুসা দাকদুক নামের ওই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল।

তবে সিরিয়ায় ইসরায়েলের ওই হামলা কবে কখন চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত নয়।

জানা যায়, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরাইল।  বৈরুতে ইসরাইলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।