Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইসরাইলের পালটা হামলা, অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরাইলের পালটা হামলা, অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। খবর বিবিসি। এর আগে শনিবার সকালে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ ইসরায়েলি নিহত হয়। আহত হয় অন্তত সাড়ে ৭০০। ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালানোর পাশাপাশি হামাস বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে আটক করেন বা গুলি করে হত্যা করেন। এছাড়া অবৈধ বসতিস্থাপনকারী বেসামরিক অনেক মানুষকেও আটক করা হয়। আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। হামলার পর ইসরাইলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। নেতানিয়াহুর ভাষণের কিছু সময় পর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে দখলদার ইসরাইলি বিমান বাহিনী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।