Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইসরাইলপন্থী খবরের কারনে বিবিসির সদর দপ্তরে লাল রং স্প্রে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরাইলপন্থী খবরের কারনে বিবিসির সদর দপ্তরে লাল রং স্প্রে

ফিলিস্তিনিপন্থী একদল বিক্ষোভকারী লন্ডনে অবস্থিত বিবিসির সদর দফতরের মূল প্রবেশপথে লাল রং স্প্রে করেছে। শনিবার সকালে এই ঘটনার নেপথ্যে থাকা ফিলিস্তিনপন্থী সংগঠন ফিলিস্তিন অ্যাকশন এর দায় স্বীকার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে দলটি জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন বিবিসির জন্য একটি বার্তা রেখে গেছে। আর তা হল দখলদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া আর ইসরাইলের যুদ্ধাপরাধের প্রতি সম্মতি প্রদানের অর্থ হল আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত রয়েছে’। দ্য গার্ডিয়ান।

এদিনই বিবিসির একজন সাংবাদিক ও উপস্থাপক ভিক্টোরিয়া ডার্বিশায়ার কিছু ছবি ও ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। এতে বিবিসির প্রবেশদ্বারে লাল রং দেখা গেছে। বিবিসি রেডিও উপস্থাপক ও ডিজে এডওয়ার্ড আদু টুইট করে বলেন, ‘এইমাত্র বিবিসিতে পৌঁছেছি। মূল প্রবেশপথে লাল রং ছড়িয়ে দেওয়া হয়েছে’।

এ বিষয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এর পেছনে কোন বিক্ষোভকারী দল রয়েছে এমন কোন প্রমাণ তাদের হাতে নেই। জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিবিসির সদর দপ্তর থেকে শনিবার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে একটি বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারীরা মিছিলের আগে ভবনের বাইরে জড়ো হয়ে দুপুর ১টার দিকে তাদের যাত্রা শুরু করেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।