Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

আজ রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন।

 

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।