Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ইরানে হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইরানে হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি

ইরানে হামলা বন্ধ না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।

ইরানের জনগণের বিপক্ষে গিয়ে এই হামলাকে গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।’

এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’ চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার নিন্দা জানান রফিকুল ইসলাম খান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।  
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।