Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যেসব দেশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যেসব দেশ

ইরানের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের এই হামলা ঠেকাতে বেশ কয়েকটি দেশের কাছ থেকে সহায়তা পেয়েছে ইসরায়েল। শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে পশ্চিম এশিয়ার দেশ ইরান।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ইসরায়েলের হামলার সময় ভূপাতিত একটি ড্রোনের ছবি পেয়েছে যে ড্রোনটি জর্ডান নামিয়েছে। জর্ডান ছাড়াও বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে ইরানের হামলা ঠেকাতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাজ্যের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ফ্রান্সও ইসরায়েলকে সহায়তা করেছে, এমনটা নিশ্চিত করেছেন ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমার ভেতরে আসা কিছু বস্তুকে তারা বাধা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ধ্বংস করা হয়েছে। তবে দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিসহ কয়েকটি জায়গা আক্রান্ত হয়েছে, সেখানকার অবকাঠামোগুলোয় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।