Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জাতীয়

ইবি-জবির মধ্যকার গবেষণা সংক্রান্ত সমঝোতা সই

admin • 24 Nov 2022, 10:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবি-জবির মধ্যকার গবেষণা সংক্রান্ত সমঝোতা সই

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মধ্যকার প্রাথমিকভাবে তিন বছর মেয়াদি গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে জবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সাক্ষরিত সভার আয়োজন করা হয়।

 

এসময় ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের উপস্থিতিতে সমঝোতা স্মারকে ইবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং জবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্বাক্ষর করেন।

 

এদিকে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইবির পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান ও উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং জবির পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা সাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

উল্লেখ্য, এই চুক্তির আওতায় যৌথ গবেষণা, প্রকাশনা এবং অন্যান্য কার্যক্রমে পারস্পরিক বিভিন্ন সুবিধা লাভ করবেন উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।