Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

ইবিতে দিনব্যাপী ফটো এক্সিবিশন

admin • 17 Dec 2023, 10:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবিতে দিনব্যাপী ফটো এক্সিবিশন

মহান বিজয় দিবসকে ঘিরে ক্যাম্পাসের ইতিহাস ঐতিহ্য, ঋতু-বৈচিত্র্য ও মুক্তিযুদ্ধ চলাকালে কুষ্টিয়ার সেসময় তোলা কিছু ছবি নিয়ে ফটো এক্সিবিশন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফি এসোসিয়েশন। তারা প্রোগ্রামটির নাম দিয়েছে দৃশ্য-মুক্তি।

 

রবিবার (১৭ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী ছবি প্রদর্শন করতে দেখা যায় সংগঠনের পক্ষ থেকে।

 

ফটো এক্সিবিশনে স্থান পেয়েছে বিভিন্ন ঋতুতে ক্যাম্পাসের রুপ-বৈচিত্র, ইতিহাস, কৃষ্ণচূড়ার রূপে অপরুপ প্রধান ফটক, মুক্তিযুদ্ধ চলাকালে কুষ্টিয়া থেকে সংগ্রহ করা সে-সময় এর কিছু ছবি’সহ বিভিন্ন ফটো সমূহ।

 

শিক্ষার্থীরা দিনব্যাপী উপভোগ করেন এমন আয়োজন। তারা মুগ্ধতা প্রকাশ করেছেন বিশেষ কিছু ছবি দেখতে পেয়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ছবির দেখতে পেয়ে তারা ইতিহাসের পাতায় ঘুরে আসেন।

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের (২০২০-২১) বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, এধরণের আয়োজন সত্যি প্রশংসনীয়। সুন্দর কিছু ছবি দেখেছি, উপভোগ করেছি।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক সাদমান ইমন বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মূলত ফটো এক্সিবিশনটির আয়োজন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ছবির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা। তারই পেক্ষাপটে আমরা এক্সিবিশনটির আয়োজন করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।