Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

admin • 17 Jul 2024, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবিতে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বুধবার (১৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা।

জানা গেছে, বুধবার ছাত্রলীগের কার্যালয়ের সামনে দিয়ে একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিলেন কোটা আন্দোলনকারীরা। তখন হুট করেই মিছিল থেকে কিছু শিক্ষার্থীরা কার্যালয়ে গিয়ে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি-সোঁটা নিয়ে ভাঙচুর চালায়।

বিষয়টি নিয়ে কোটা সংস্কার আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ছাত্রলীগ কার্যালয়ে ভাঙচুর করা আমাদের কর্মসূচির মধ্যে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি করেছি। বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় অতিউৎসাহী কিছু ছেলেপেলে এমনটি করেছে। আমরা দেখা মাত্রই তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসি

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকাল তিনটায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলে কোটা আন্দোলনকারীদের হাতে বিভিন্ন লাঠিসোঁটা দেখা যায়। এ সময় বিভিন্ন বিশ্বিবদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে। আমাদের ভাই-বোনেরা গুলিবিদ্ধ হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন। সারাদেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এমন হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।