Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যু,মহাসড়ক অবরোধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইফতার খেয়ে তিন শ্রমিকের মৃত্যু,মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

রোববার (১৬ এপ্রিল) রাত ১০টায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের গোসাইর এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফ আলী (৩০), ভূয়াপুর উপজেলার আব্দুল রশিদের ছেলে আব্দুল বারেক ওরফে বারী (২৯) ও সিরাজগঞ্জের চৌহালী থানার কুর্কি মধ্যপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮)।

আল আমিন হোসেন (২৮) নামের আরেক শ্রমিক হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। তিনি কারখানার পাউডার কোটিং সেকশনের অপারেটর ছিলেন।

ইউএনও জানান, রোববার কালিয়াকৈর থানাধীন চন্দ্রায় একটি কারখানায় ইফতার খেয়ে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন শ্রমিক মারা গেছেন।

এদিকে শ্রমিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে বারইপাড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।