Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ১৫ জনের প্রাণহানি

admin • 27 Sep 2024, 06:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ১৫ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনি ধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৭ জন।

শুক্রবার স্কাই নিউজ জানিয়েছে, ছোট আকারের এবং অবৈধ খনি হওয়ার ফলে ইন্দোনেশিয়ায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে।

 

সড়কপথে চলাচলের অনুপযোগী ঐ স্থানে পৌঁছাতে উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল।

তাদের মধ্যে ১৫ জন মারা গেছে, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

সূত্র: স্কাই নিউজ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।