Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপের কাছে বুধবার (১৮ জানুয়ারি) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় হলমাহারা দ্বীপের ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হাওয়াইয়ে অবস্থিত এনডব্লিউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার তাদের সতর্ক বার্তায় বলেছে, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৩শ’ কিলোমিটারের মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামির সম্ভাবনা রয়েছে।’

স্থানীয় সময় বেলা ১টা ৬মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে উল্লেখ করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.০ বলে জানায়।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ভূমিকম্পের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।