Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

admin • 15 Apr 2024, 09:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুজন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের তানা তরাজা অঞ্চলে এই ভূমিধস হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।

পাহাড়ি অঞ্চল তানা তরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, ‘শনিবার রাতে গ্রামের একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। এ সময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।’

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানান, অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি বার বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুলায়মান মাইলা জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়। বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাযথভাবে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। তবে এরই মধ্যে ঝুঁকি নিয়ে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।