Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরাইল

admin • 21 Sep 2025, 02:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইতালির পর্যটন মেলায় নিষিদ্ধ হলো ইসরাইল

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার জেরে ইতালির পর্যটন মেলায় ইসরাইলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

প্রতিবেদনে বলা হয়, ইতালির রিমিনি শহরের মেয়র বৃহস্পতিবার টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স মেলার আয়োজকদের ইসরাইলের অংশগ্রহণ বাতিল করার আহ্বান জানান। এরপর এই পদক্ষেপ নেয়া হয়।

মেয়র জামিল সাদেঘোলভাদ এবং এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে পাসকাল যৌথ এক বিবৃতিতে বলেন, পর্যটন মেলায় ইসরাইলের উপস্থিতি হবে ‘অসমতা’। বিবৃতিতে মেলার আয়োজক ইতালিয়ান এক্সিবিশন গ্রুপকে (আইইজি) ইসরাইলের উপস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘আমরা সত্যিই মনে করি না যে যুদ্ধ, সন্ত্রাস ও মৃত্যুর স্থানগুলোকে আজকের দিনে ছুটির গন্তব্য হিসেবে প্রস্তাব করা নৈতিক ও নীতিগতভাবে গ্রহণযোগ্য।’

ইসরাইলের বিমানবাহিনীর অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর বিভিষীকাময় হামলায় শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯১ ফিলিস্তিনি। গত প্রায় দুই বছরে উপত্যকায় ইসরাইল হামলায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।