Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

ইতালিতে সড়কের মাঝখানে উড়োজাহাজ বিধ্বস্ত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইতালিতে সড়কের মাঝখানে উড়োজাহাজ বিধ্বস্ত

ইতালির একটি ব্যস্ত সড়কে হুট করেই আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। গত মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের ব্রেসিয়া এলাকায় এই বিধ্বস্তের ঘটনায় দুজন নিহতের তথ্য পাওয়া গেছে।

 

কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উড়োজাহাজটি বেশ ছোট আকারের ছিল।

 

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৭৫ বছর বয়সী আইনজীবী ও উড়োজাহাজের পাইলট মিলানের বাসিন্দা সার্জিও রাভাগ্লিয়া ও তাঁর বন্ধু ৬০ বছর বয়সী অ্যান মারিয়া দে স্টেফানো।

 

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। এর মধ্যেই রাস্তার মাঝখানে আছড়ে পড়ে একটি উড়োজাহাজ। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ধোয়া দেখা যায়। এর মধ্যেই কয়েকটি গাড়ি তাদের গতি থামাতে পারেনি।

 

কর্তৃপক্ষ বলছে, রাস্তায় জরুরি অবতরণ করতে চেয়েছিলেন উড়োজাহাজের পাইলট। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে দুজন গাড়িচালক বেঁচে যান। জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু এর আগেই উড়োজাহাজ পুড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।