Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইডির অভিযানে এক বাড়িতেই মিলল নগদ ২০ কোটি রূপি!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইডির অভিযানে এক বাড়িতেই মিলল নগদ ২০ কোটি রূপি!

ভারতের ঝাড়খণ্ডের রাঁচির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ কোটি রূপি নগদ অর্থ উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহ সহকারীর বাড়ি থেকে ২০ কোটি রূপি উদ্ধার করা হয়।

অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে সোমবার এই অভিযান চালায় ইডি। অভিযানের একপর্যায়ে ঝাড়খন্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতে হানা দেওয়া হয়।

এসময় ওই সহকারীর বাড়ির একটি কক্ষে টাকার পাহাড়ের দেখা মেলে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কংগ্রেস নেতা আলমগীর আলম ঝাড়খন্ডের পাকুড় আসনের বিধায়ক।

এ ঘটনার এক প্রতিক্রিয়ায় রাজ্যে দুর্নীতির শেষ নেই বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব। লোকসভা নির্বাচনের সময়ে এই অভিযান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন বিরোধীদের কেউ কেউ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ঝাড়খন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বীরেন্দ্র রাম। তিনি এবং তাঁর সঙ্গীদের বিভিন্ন বাড়িতে এসব অভিযান চালানো হয়। এর আগে অর্থপাচার প্রতিরোধ আইনে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করে ইডি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।