Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
জাতীয়

ইজতেমার মাঠে নগদ কাবিনে ৬৪ বিয়ে সম্পন্ন!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইজতেমার মাঠে নগদ কাবিনে ৬৪ বিয়ে সম্পন্ন!

বিশ্ব ইজতেমার টঙ্গী মাঠে নগদ কাবিন পরিশোধে ৬৪ বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) নগদ কাবিনের টাকা পরিশোধে মধ্য দিয়ে বর ও কনের নাম ঘোষণা করে এ বিয়েগুলো সম্পন্ন হয়।

ইজতেমার মাঠ আলেমি শুরার নারায়ণগঞ্জ তাবলিগ কর্মী জালাল মিয়া জানান, এখানে নগদ কাবিনের শর্তেই বর-কনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের অভিভাবক মেয়ের এজিন (অনুমতি) নিয়ে মাঠে হাজির থাকেন। মাঠে বিয়ের শর্ত বরকে পুরো কাবিনের টাকা কনে পক্ষকে পরিশোধ করতে হয়।

 

এর মধ্যে ১ লাখ টাকা কাবিনের একটি বিয়ে ৮০ হাজার টাকা নগদ ও ২০ হাজার টাকা বাকি ছিল। কিন্তু মাঠেই ২০ হাজার টাকা যোগাড় করে ১ লাখ টাকা পরিশোধ করেই বিয়ে সম্পন্ন করা হয়।

 

এ ৬৪টি বিয়ে বয়ানের মিম্বর থেকে সম্পন্ন করান ভারতের মুরব্বিদের মরহুম জু্বায়রুল হাছানের ছেলে মাওলানা জুহায়রুল হাছান। বিয়ে শেষে নব দম্পতিগুলোর জন্য দোয়া ও মাঠে খেজুর বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।