Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ইউক্রেন যুদ্ধে কে জিতবে জানালেন মার্কিন শীর্ষ সেনা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইউক্রেন যুদ্ধে কে জিতবে জানালেন মার্কিন শীর্ষ সেনা

ইউক্রেন যুদ্ধে সামরিক লড়াইয়ে কেউই জিতবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে।

যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনে সামরিক উপায়ে রাজনৈতিক স্বার্থ অর্জন রাশিয়ার পক্ষে প্রায় অসম্ভব। রাশিয়া ইউক্রেন দখল করে নেবে-এমন চিন্তা অবাস্তব।’ তবে তার এমন মতের পক্ষে সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেননি জেনারেল মিলে।

জেনারেল মিলে আরও বলেন, যুদ্ধরত রুশ সেনাদের চলতি বছরের মধ্যে ইউক্রেন থেকে বিতাড়িত করাও ‘খুবই কঠিন’ হবে। একই সঙ্গে রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনীয় ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করাটাও খুব কঠিন হবে।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তা গত সপ্তাহের শুরুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর করেন। ওই সময় তিনি এবারের বসন্তে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করার লক্ষ্যে ইউক্রেনের শক্তি বাড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদের সামগ্রিক কর্মকাণ্ডে সমন্বয় আনার ওপর জোর দেন।

এর পরিপ্রেক্ষিতে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে বলেন, পশ্চিমা মিত্ররা যে পরিমাণ অস্ত্র সহায়তা দিচ্ছে, কিয়েভ যুদ্ধক্ষেত্রে তার চেয়ে বেশি অস্ত্রের ব্যবহার করছে।

জেনারেল মিলে বলেন, ‘ইউক্রেন যুদ্ধের একটি শিক্ষা হলো-প্রচলিত যুদ্ধাস্ত্রের বহুল ব্যবহার। এ জন্য আমরা আমাদের নিজস্ব অস্ত্রের মজুত ও পরিকল্পনাগুলো নতুন করে যাচাই করে দেখছি। যাতে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি এবং বাজেটে তা যুক্ত করতে পারি। কেননা, গোলাবারুদ খুবই ব্যয়বহুল।’

যুক্তরাষ্ট্রে এখনকার সামরিক বাজাটের আকার ৮১ কোটি ৭০ লাখ ডলার, যা বিশ্বের বড় বড় ১০টি সামরিক শক্তির সমন্বিত বাজেটের বেশি। তার ওপর গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে ১১ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।

ইউক্রেনের এখনকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে ব্রাসেলসে সাংবাদিকদের জেনারেল মিলে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ও কৌশলগতভাবে রাশিয়া অনেক কিছু হারিয়েছে। তারা (রাশিয়া) যুদ্ধক্ষেত্রে একটি বিশাল মূল্য পরিশোধ করছে।

সুত্র: রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।