Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ইউক্রেনে মুহুর্মুহু মিসাইল ছুড়ল রাশিয়া

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইউক্রেনে মুহুর্মুহু মিসাইল ছুড়ল রাশিয়া

ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক মিসাইল হামলা চালিয়ছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলাগুলোর একটি। খবর বিবিসি’র।

 

কিয়েভের মেয়ের ভিতালি ক্লিতস্কো বলেছেন, ওই হামলার পর ১৪ বছর বয়সী এক কিশোরীসহ তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

এছাড়া খারকিভ, ওডেসা, লিভিভ ও জাইতোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ৬৯টি মিসাইল ছোড়া হয়েছে। তবে ৫৪টিই আকাশে ভূপাতিত করা হয়েছে।

 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলাক বলেছেন, ১২০টির বেশি মিসাইল বিভিন্ন বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।প্রায় ৫ ঘণ্টাব্যাপী ওই মিসাইল হামলা চালানো হয়।

 

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওডেসার আঞ্চলিক নেতা মাকসিম মারচেনকো বলেন, ‘ইউক্রেনে ব্যাপক মিসাইল হামলা’ চালানো হয়েছে।

 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া দেশটিতে ‘আকাশ ও সমুদ্র থেকে ছোড়া যায় এমন ক্রুজ মিসাইল দিয়ে বিভিন্ন দিক থেকে’ হামলা চালিয়েছে। এছাড়া কামিকাজে ড্রোন দিয়েও হামলা চালানো হয়।

সুত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।