Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার নতুন হামলা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলে রাশিয়ার নতুন হামলা

ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৭ আগস্ট) রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও তাদের কাছে আটটি ক্ষেপণাস্ত্রের সংকেত আসে। সেনাবাহিনী জানিয়েছে, বাকি চারটির সংকেত হয়ত ভুল ছিল।

কিয়েভ অঞ্চলের গভর্নর, রুসলান ক্রাভচেঙ্কো, বলেছেন এই হামলায় দুজন আহত হয়েছেন। এছাড়া ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া এ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি।

গভর্নর রুসলান এ ব্যাপারে বিবৃতিতে বলেছেন, ‘আকাশ প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্বের প্রতি ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো অথবা আবাসিক ভবনে কোনো হামলা হয়নি।’

রোববার মধ্যরাতে ইউক্রেনে হামলার এ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাইরেনটি তিন ঘণ্টা স্থায়ী ছিল। এরপর সকাল ৬টার দিকে তা তুলে দেওয়া হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। এরপর থেকে নিয়মিত দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা। রুশ সেনারা প্রায়ই যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরের স্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এরমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তারা ব্রায়াঙ্কসক এবং কুর্সক অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। এ দুটি অঞ্চলই রাশিয়া-ইউক্রেন সীমান্তে অবস্থিত।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।