Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ইউক্রেনের গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইউক্রেনের গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় ফ্রন্টলাইনের কাছে শনিবার গোলাবর্ষণে রুশ সংবাদ সংস্থা রিয়ার এক যুদ্ধ সংবাদদাতা নিহত এবং আরো তিন রুশ সাংবাদিক আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় সাংবাদিকরা আহত হয়েছেন। তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

কিন্তু রিয়া সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ যাত্রার সময় মারা যান। বেঁচে থাকা সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল জানিয়ে মন্ত্রণালয় বলেছে, তাদের ‘জীবনের জন্য কোনো হুমকি নেই। তারা প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাচ্ছেন’।

এদিকে রিয়া একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, পিয়াতিখাটকির ফ্রন্টলাইন গ্রামে কাজ করার সময় তাদের একজন সংবাদদাতা নিহত এবং একজন ক্যামেরাম্যান আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার যুদ্ধাস্ত্র (গুচ্ছবোমা) ব্যবহারের অভিযোগ এনেছে। তবে তারা এর জন্য কোনো প্রমাণ সরবরাহ করেনি। স্বাধীনভাবে তাদের অভিযোগ যাচাই করাও যায়নি।

ইউক্রেন এই মাসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার বোমা পেয়েছে।তবে শুধু শত্রু সেনাদের ঘনত্ব সরানোর জন্য সেগুলো ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভ।

 এ ধরনের অস্ত্রে অনেকগুলো ছোট বোমা থাকে, যা বিস্তীর্ণ অঞ্চলে বর্ষণ করা হয়। কিন্তু বেসামরিকদের জন্য সম্ভাব্য বিপদের কারণে অনেক দেশে এ যুদ্ধাস্ত্র নিষিদ্ধ। ইউক্রেন বারবার বলছে, তাদের ব্যবহার যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।

অন্যদিকে জাতিসংঘ বলেছে, রাশিয়া নিজেও যুদ্ধের সময় বারবার গুচ্ছ অস্ত্র ব্যবহার করেছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।