Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটারই ইংল্যান্ডে উপস্থিত হয়েছেন। যদিও পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে শুক্রবার (৫ মে) তারকা এই অলরাউন্ডার যোগ দিয়েছেন টাইগার শিবিরে।

 

শুক্রবার বিকেল নাগাদ সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে দলীয় টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে। অবশ্য মূল ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বৃষ্টি বাঁধায় হয়নি আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সেই ম্যাচটি। কোনও বলই গড়ায়নি মাঠে, এমনকি টস পর্যন্তও হয়নি।

 

একটা সময় বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আগামী ৯ মে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ এবং ১৪ মে হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

 

আয়ারল্যান্ড এই সিরিজে ৩-০ তে জিতলে সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে আইরিশরা।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।