Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ইংলিশদের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে গেল টাইগাররা

admin • 10 Oct 2023, 07:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইংলিশদের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে গেল টাইগাররা

বিশাল ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। ৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২৭ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যায় সাকিব বাহিনী।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানের পাহাড় গড়ে তুলে ইংল্যান্ড।

 

দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। লিটনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৬ রান।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড:৩৬৪/৯ (৫০ ওভারে) বাংলাদেশ: ২২৭/১০ (৪৮.২ ওভার)। ফল: ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।