Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায়দের মাঝে আ.লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায়দের মাঝে আ.লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর সদর উপজেলা ভালুকা শ্রীপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

 

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ওই নেতার ব্যক্তিগত তহবিল থেকে শ্রীপুর ইউনিয়নের রাণী পুকুরপাড় এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

 

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ফনি মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন দুলালের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।