Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

আল-জাজিরার সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আল-জাজিরার সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার দুই সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, আল জাজিরা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আজ গাজায় যা ঘটেছে, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

ডুজারিক স্পষ্ট ভাষায় জানান, জাতিসংঘ সবসময় সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা হোক বা বিশ্বের অন্য কোনো জায়গা—মিডিয়া কর্মীদের হয়রানি, ভয়ভীতি বা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। গাজার সব এলাকায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও পরিস্থিতি তুলে ধরার সুযোগ নিশ্চিত করাও জরুরি।

আরো পড়ুন:গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

 

অন্যদিকে, জাতিসংঘের ফিলিস্তিন মিশন অভিযোগ করেছে, গাজা সিটিতে একটি তাবুতে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরেইকেহকে হত্যা করেছে। মিশনের ভাষ্যে, এ দুই সাংবাদিক গাজার শেষ জীবিত সংবাদকর্মীদের মধ্যে ছিলেন, যারা নিঃস্বার্থভাবে ও সাহসিকতার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও ক্ষুধামৃত্যুর চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন।

প্রসঙ্গত, রবিবার গভীর রাতে গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে এক হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন, যার মধ্যে পাঁচজন আল-জাজিরার সাংবাদ কর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।