Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

আল-আকসা মসজিদ বন্ধ করল ইসরাইল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আল-আকসা মসজিদ বন্ধ করল ইসরাইল

মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

 

মসজিদটিতে মুসলমান ধর্মালম্বীদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ। খবর আল-আরাবিয়ার।

 

প্রতিবেদনে রিয়াদভিত্তিক গণমাধ্যমটি জানায়, ইসলামিক ওয়াক্ফ একটি সংস্থা। জর্ডান থেকে নিযুক্ত সংস্থাটি আল-আকসা মসজিদটি পরিচালনা করে।

 

সংস্থাটি বলছে, ইসরাইলের পুলিশ কর্মকর্তারা হঠাৎ করে দেওয়ালে ঘেরা প্রাঙ্গণের দিকে যাওয়ার সমস্ত গেইট বন্ধ করে দেয়। ইহুদি উপাসকদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হলেও মুসলমানদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

 

গণমাধ্যমটি আরও বলছে, পবিত্র মসজিদটির প্রাঙ্গণে মুসলমান ছাড়াও যেকোনো ধর্মের মানুষ যেতে পারেন। শুধুমাত্র মুসলমান ধর্মালম্বীরাই সেখানে প্রার্থনা করতে পারেন। তবে, অনুমতি না থাকা সত্বেও কিছু কিছু ইহুদি এখনো প্রাঙ্গণে উপাসনা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।