Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েল

পূর্ব জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসারয়েল।  মঙ্গলবার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

   

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানায়, মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ করে মসজিদটির সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। এর আগে সকাল থেকেই মুসল্লিদের মসজিদটিতে প্রবেশে বাধা দিচ্ছিল ইসরায়েলি পুলিশ।

   

আল-আকসা মসজিদকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে ইহুদিরা। তাদের আইনেও বলা আছে যে, মসজিদটির পবিত্রতা রক্ষার কথা বিবেচনায় রেখে আল-আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

   

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখনও হামাসের হাতে আটক রয়েছে ২২০ ইসরায়েলি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।