Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

'আল্লাহ ছাড়া কারও ওপর ভরসা করছি না'

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
'আল্লাহ ছাড়া কারও ওপর ভরসা করছি না'

আমেরিকার  ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, মরক্কোর মারাকেশ শহর থেকে ৭২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে অবস্থিত আমিজমিজ গ্রামের উদ্ধারকর্মীরা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়েছেন।  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও নিখোঁজদের ধ্বংস্তূপের নিচে খুঁজছেন তাঁদের প্রতিবেশীরা।

 

মোহামেদ আজাও নামের এক ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, ঝাঁকুনি অনুভব করার পর আমি আমার সন্তানদের নিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমার প্রতিবেশীরা পারেননি। ওই পরিবারের কেউই হয়তো বাঁচতে পারেনি। 

 

মারাকেশ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণের এলাকা আসনির প্রায় সব বাড়িঘরই ভূমিকম্পে ভেঙে পড়েছে। সেখানকার মানুষজনকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। 

 

স্থানীয় বাসিন্দা মোনতাসির ইত্রি বলেন, আমাদের প্রতিবেশীরা চাপা পড়ে আছে। লোকজন তাঁদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

 

আনসি এলাকার তান্সগার্ট গ্রামটি মারাকেশ থেকে এটলাস পর্বতে যাওয়ার পথে অবস্থিত। এ গ্রামের বাসিন্দা আবদেলাতিফ আইত বেলা ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন। তাঁর স্ত্রী সাইদা বদচিক বলেন, আমাদের শনিবার থেকে কোনো বাড়ি নেই। আর খাবারও নেই। আমরা আল্লাহ ছাড়া আর কারও ওপর ভরসা করছি না। 

 

রয়টার্স বলছে, মরক্কোর ভূমিকম্পের ঝাঁকুনি স্পেনের হুয়েলভা ও জায়েন পর্যন্ত অনুভূত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এ ভূমিকম্পে প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।