Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

আরব আমিরাতের জলসীমায় পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আরব আমিরাতের জলসীমায় পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

এ বিষয়ে, কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, রোববার বিকালে আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরের দিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক ‘এমভি আবদুল্লাহ’ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে ২৫-২৬ দিন।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।