Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

‘আমি ভাড়াটিয়া, উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘আমি ভাড়াটিয়া, উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না’

রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন ঢাকা পোস্টকে বলেন, ‘আমি এই জমির মালিক না, একজন ভাড়াটিয়া। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না। আমি অন্য জায়গায় চলে যাব।’

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই এবং তা অবশ্যই হওয়া উচিত।’

‘সিটি করপোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে, সেটির মালিক আমি না। এই জায়গায় মালিক এই স্থাপনার দ্বিতীয়তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন, আমি নিচতলা ভাড়া নিয়েছি। মালিক নিজেই দ্বিতীয়তলায় থাকেন। খাল ভরাটসহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। আমার কিছুই না।’

আমি তার জায়গা ভাড়া নিয়েছি নিচ তলায়। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি কর্পোরেশন যদি মনে করে যে এটা ভেঙে দেবেন, তো ভেঙে দিতে পারে।’

সাদিক অ্যাগ্রোর মালিক বলেন, ‘আমি যে ভাড়া নিয়েছি এটার ডিড (চুক্তি) আমার কাছে আছে। তাই আমি এটার মালিক... বললেই হবে না। আমি খালসহ ভাড়া নেইনি। উনি স্থাপনা বানিয়েছে, সেই নিচ তলায় আমি ভাড়া নিয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।