Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক ধর্ম

আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৭ সেপ্টেম্বর, ছুটি তিন দিন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৭ সেপ্টেম্বর, ছুটি তিন দিন

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ ছুটি থাকবে।

তবে শারজাহ প্রদেশে সাপ্তাহিক ছুটিসহ চার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে শারজাহে।

আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে বুধবার বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।