Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

আব্রামকে সুন্দর মেমোরি দিয়েছি, সামনে শেহজাদও যাবে: শাকিব

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আব্রামকে সুন্দর মেমোরি দিয়েছি, সামনে শেহজাদও যাবে: শাকিব

মার্কিন মুলুক থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

শাকিব খানের দেশে ফেরার খবরটি আগেই অবগত ছিলেন গণমাধ্যমকর্মীরা। এ জন্য সকালেই এয়ারপোর্টে উপস্থিত হন সংবাদকর্মীরা। শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন।

সকাল ১০.০১ মিনিটে বিমানবন্দরে ভিআইপি এক্সিট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।

গেল মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আব্রাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।

গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গেল ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই অবকাশ যাপন যান এ নায়ক।

জানা যায়, শিগগিরই শাকিব খান প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন। দরদ নামে এ ছবিটি পরিচালনা করার কথা আছে অনন্য মামুনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।