Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা, নিহত ৬

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আফগানিস্তানে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা, নিহত ৬

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালিয়ে এক বন্দুকধারী। দেশটির সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ঘানি বলেন, একজন অপরিচিত বন্দুকধারী ব্যক্তি স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলি চালিয়েছে। হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহর এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে তিনি বলেন, মসজিদে বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।

রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজিন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীর হামলায় ৬ জন মুসল্লি নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে টোলে নিউজ বলছে, আফগানিস্তানের ওই মসজিদটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের।

বন্দুকধারীর হামলায় মসজিদের ইমামও প্রাণ হারিয়েছেন। কাবুলে অবস্থিত ইরানের দূতাবাস এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে এ অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস’র আধিপত্য রয়েছে। প্রায়ই তারা শিয়া সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানায়।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সংখ্যালঘুসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সংখ্যালঘু রক্ষাকারী সম্প্রদায় বলছে তালেবান তাদের প্রতিশ্রুতি ঠিক মতো পালন করছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।