Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন

আফগানিস্তানে তালেবান প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। ফলে পুরো দেশজুড়ে কার্যত একটি ডিজিটাল ব্ল্যাকআউটের সৃষ্টি হয়েছে।

 

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আফগানিস্তানের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কেবল সাধারণ জনগণের দৈনন্দিন যোগাযোগই ব্যাহত হয়নি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও দেশটির রাজধানী কাবুলে তাদের অফিসের সঙ্গে সংযোগ হারিয়েছে।

 

খবরে আরও বলা হয়েছে, মোবাইল ইন্টারনেট, টেলিফোন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট টিভি সম্প্রচারে গুরুতর ব্যাঘাত ঘটেছে। এ বিষয়ে তালেবান প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকবে।

 

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।