Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড, আর এবার আফগানিস্তান-ঘরের মাঠে টি২০ ফরম্যাটে হ্যাটট্রিক সিরিজ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। আজ রোববার সিলেটে দুই টি২০ সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ ফরম্যাটে হ্যাটট্রিক সিরিজ জয়ের নজির গড়লো টাইগাররা।

প্রথমবার আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারাল টাইগাররা। প্রথম ম্যাচে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক ছড়িয়েছিল রোমাঞ্চ। এবার আর তেমন কিছু হলো না।

ওয়াফাদেরের প্রথম বলেই মিডউইকেট দিয়ে চার মেরেছেন শামীম হোসেন, ৫ বলে বাকি থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত হয়েছে তাতেই। আগের ম্যাচে শামীম শেষ করে আসতে পারেননি, হৃদয়ের সঙ্গে দারুণ একটি জুটির অংশ থাকলেও। এবার ম্যাচজয়ী শটটি খেললেন তিনি।

এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।

১১৯ রানের লক্ষ্যে যেমন শুরু দরকার ছিল বাংলাদেশের, পেয়েছে তেমনই। লিটন ও আফিফের ৬৭ রানের ওপেনিং জুটিই গড়ে দেয় সফল রান তাড়ার ভিত। আফগানিস্তান এরপর দ্রুত ৩ উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিলেও অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় তা হতে দেননি। হৃদয় আগেভাগে থামলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ বলে ১৮ রানে।

একমাত্র টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকদেরই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।