Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

আফগানদের হারিয়ে পয়েন্ট টেবিলে যেখানে বাংলাদেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আফগানদের হারিয়ে পয়েন্ট টেবিলে যেখানে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। মাঠের বাইরের সমালোচনাকে উড়িয়ে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। একপেশে এ জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও নিজেদের ৩য় অবস্থান নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা।

টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮।

এদিকে এ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকছে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এ মুহূর্তে মাঠে চলছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার খেলা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।