Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আনসার আল ইসলাম নাম বদলে ‘শাহাদাত’ নামে সদস্য সংগ্রহ করছে: র‍্যাব

admin • 25 May 2024, 06:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আনসার আল ইসলাম নাম বদলে ‘শাহাদাত’ নামে সদস্য সংগ্রহ করছে: র‍্যাব

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা সংগঠনের নাম বদলে শাহাদাত নামে সদস্য সংগ্রহ করছে।

পাশাপাশি দাওয়াতি কাজ ও প্রশিক্ষণও চালাচ্ছিল তারা— এমন তথ্য জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

শনিবার (২৫ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় র‍্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও দুই আঞ্চলিক প্রশিক্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও জঙ্গিবাদে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয় বলেও জানায় কমান্ডার আরাফাত ইসলাম। এছাড়া, গ্রেফতাকৃতরা বিদেশি জঙ্গিদের সাথে গোপন অ্যাপে যোগাযোগ করতেন বলে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।