Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

আধা সিদ্ধ তেলাপিয়া খেয়ে ৪ অঙ্গ খোয়ালেন নারী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আধা সিদ্ধ তেলাপিয়া খেয়ে ৪ অঙ্গ খোয়ালেন নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী তাঁর শরীরের চারটি অঙ্গ হারিয়েছেন। আধা সিদ্ধ তেলাপিয়া মাছ খাওয়ার ফলে ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়া লরা বারাজাস (৪০) নামে এই মার্কিন নারীর শরীরের চারটি অঙ্গ কেটে ফেলা হয়।

লরা বারাজাসে বন্ধু মেসিনা জানান, বারজাস হাসপাতালে এক মাসেরও বেশি থাকার পর গত বুধবার তাঁর চারটি অঙ্গ কেটে ফেলা হয়। ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়ায় আক্রন্ত হন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বারাজাসের বন্ধু আনা মেসিনা গনমাধ্যমকে বলেন, ‘এটি আমাদের সবার জন্য সত্যিই কঠিন ও ভয়ানক ছিল। এটি আমাদের কারো সঙ্গেই হতে পারত।’

মেসিনা বলেন, সান জোসের একটি স্থানীয় বাজার থেকে মাছ কিনেছিলেন। সেই মাছ বাড়িতে নিজের জন্য রান্না করেছিলেন। সেই মাছ খেয়ে বারজাস অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় জীবন হারিয়েই ফেলেছিলেন। শুধুমাত্র শ্বাসযন্ত্রে বেঁচে ছিলেন।

মেসিনা আরও বলেন, বারাজাস হাসাপাতালে কোমায় ছিলেন। তাঁর আঙ্গুল, পা এবং নিচের ঠোঁট কালো ছিল। সে সম্পূর্ণ বিষক্রিয়ায় ছিল এবং তাঁর কিডনি অকার্যকর হয়েছে।

মেসিনা বলেন, বারাজাস ভিব্রিও ভালনিফিকাস সংক্রামিত হয়েছেন। এটি একটি মারাত্মক ব্যাকটেরিয়া, যা সাধারণত কাঁচা সামুদ্রিক খাবার এবং সমুদ্রের জলে পাওয়া যায়।

ইউসিএসএফ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. নাতাশা স্পোটিসউড গণমাধ্যমকে বলেন, দুইভাবে এ ধরনের ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারেন তিনি। প্রথমত, দূষিত কিছু খাওয়ার খেয়ে, অরেকটি হলো কাটা বা ট্যাটুর মাধ্যমে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।