Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন ড. ইউনূস

admin • 03 Mar 2024, 10:31 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।

 

রোববার (৩ মার্চ) তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেছেন। আজ দুপুরের পর এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

 

এর আগে ২৯ ফেব্রুয়ারি ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন আগামী রোববার সকাল ১০টায় শ্রম আপিল আদালতে হাজির হবেন। কারণ সেদিন তাদের এক মাসের জামিনের মেয়াদ শেষ হবে।

 

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছেন, সেই মামলার চার্জশিট ইতোমধ্যে দাখিল করেছে তারা। সেই মামালার তারিখ একই দিনে নির্ধারণ করেছেন আদালত। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেইদিন আদালতে হাজির হবেন।

 

এর আগে ওইদিনই (২৯ ফেব্রুয়ারি) সকালে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়েই আপিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় প্রদানকারী বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর স্বাক্ষরিত ২৪ পাতার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের  হাতে আসে।

 

এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাচ্ছেন। এর আগে ১২ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দেন হাইকোর্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।