Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

আদমশুমারিতে কারফিউ জারি করছে ইরাক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আদমশুমারিতে কারফিউ জারি করছে ইরাক

২৭ বছর পর প্রথমবারের মত আদমশুমারি করা হবে ইরাকে, এর জন্য আগামী নভেম্বরে দুই দিনের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

 

এছাড়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী রোববার জানিয়েছে, জনসংখ্যা শুমারির জন্য আগামী ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।

 

দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে।

 

কয়েক দশকের সংঘাত ও সহিংসতার কারণে বিধ্বস্ত দেশ ইরাকে বেশ কয়েকবার আদমশুমারি স্থগিত করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণেও আদমশুমারি স্থগিত করা হয়েছিল।

 

সর্বশেষ সাধারণ আদমশুমারি ১১৯৭ সালে ১৫টি ইরাকি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত।

 

বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইরাক সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে। আর তাই ২৭ বছর পর আদমশুমারির আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন বলে ধারণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।