Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

আট মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা

admin • 09 Sep 2022, 03:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আট মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা

পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যাসহ বেশ কয়েকটি কারণে দেশের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

   

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি ২০১৯ সাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করছে।

   

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, স্কুল শিক্ষাথীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। যে ৩৬৪ জন গত ৮ মাসে আত্মহত্যা করেছেন তার মধ্যে ১৯৪ জনই স্কুল শিক্ষার্থী। এর মধ্যে ৭ বছরের এক শিশুও রয়েছে।

   

জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১৪ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, এই বয়সী ১৬০ জন আত্মহত্যা করেছে।

   

জরিপে বলা হয়, ঢাকা বিভাগে আত্মহত্যার হার বেশি। গত আট মাসে ৪৪ জন মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে জরিপ করেছে সংগঠনটি। ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।